বাড়িরাজ্যআসন্ন দুর্গাপূজা নিয়ে কড়া মনোভাব বিশালগড় মহকুমা পুলিশ প্রশাসনের

আসন্ন দুর্গাপূজা নিয়ে কড়া মনোভাব বিশালগড় মহকুমা পুলিশ প্রশাসনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ সেপ্টেম্বর : আসন্ন দুর্গোৎসব ও দীপাবলি উৎসবকে কেন্দ্র করে শনিবার বিকেলে বিশালগড় পঞ্চায়েত সমিতির কনফারেন্সল হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিশালগড় মহকুমা সমস্ত ক্লাব ও বিভিন্ন পূজা কমিটির নিয়ে শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন ক্লাবের পূজা কমিটির কর্মকর্তা, মহকুমা প্রশাসন সহ স্থানীয় বিধায়কগণ উপস্থিত ছিলেন। বৈঠকে কড়া নির্দেশ দেওয়া হয় দূর্গা পূজার চাঁদা বলপূর্ব কারো কাছ থেকে আদায় করা যাবে না।

অফিস, আদালতে চাঁদার জন্য যাওয়া যাবে না। কারোর বাড়িতে চাঁদার জন্য গেলে সকাল সাতটা থেকে নয়টা এবং বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে যাওয়া যাবে। দুইজনের বেশি কারোর বাড়িতে চাঁদার জন্য যাওয়া যাবে না। সন্ধ্যার পরে কারোর বাড়িতে দুর্গা পূজার জন্য চাঁদা নিতে যাওয়া যাবে না। গাড়ি থেকে চাঁদা তোলা যাবে না। বাজার থেকেও বলপূর্বক চাঁদা তোলা যাবে না। যদি অভিযোগ আসে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকের শুরুতে সমস্ত ক্লাব গুলিকে চাঁদা নিয়ে যেন কোনো রকম জুলুমবাজি না হয় সে বিষয়ে স্পষ্ট ভাষায় সকলকে জানিয়ে দিলেন আধিকারিকরা। আরো জানা যায়, বৈঠকের আদালতের রায়কে সম্মান জানিয়ে প্রথম সিদ্ধান্ত ডিজে সাউন্ড নিষিদ্ধ করলো প্রশাসন। হাসপাতাল গুলোর সামনে কোনরকম উচ্চস্বরে মাইকে বাজানো যাবে না। দুর্গোৎসবে কিংবা দীপাবলিতে উচ্চস্বরে অর্কেস্ট্রা বাজানো যাবে না। রাত দশটার মধ্যে সমস্ত অনুষ্ঠান সমাপ্ত করতে হবে। যারা প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে সেই সমস্ত ক্লাব এবং পুজো কমিটির বিরুদ্ধে আইনান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য