বাড়িরাজ্যসুপ্রিমকোর্টের রায়ে খুশি তিপরা মথা

সুপ্রিমকোর্টের রায়ে খুশি তিপরা মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ সেপ্টেম্বর : টিটিএএডিসি-র ভিলেজ কিমিটির নির্বাচন নিয়ে সুপ্রিমকোর্টের রায়ে খুশি তিপরা মথা। তিপ্রা মথা আশাবাদী সহসাই এডিসি-র ভিলেজ কমিটির নির্বাচন হবে। শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান তিপরা মথা দলের বিধায়ক তথা প্রাক্তন জঙ্গী রণজিৎ দেববর্মা। সাংবাদিক সম্মেলন করে তিনি জানান এডিসি-র ভিলেজ গুলিতে নির্বাচিত প্রতিনিধি না থাকায় উন্নয়ন মূলক কাজে ব্যাঘাত ঘটছে।

তাই ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে তিপ্রা মথা সুপ্রিমো উচ্চ আদালতে গিয়েছিলেন। সেখানে বিলম্ব হওয়ায় তিপরা মথা সুপ্রিমো সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন। সুপ্রিমকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এক মাসের মধ্যে হলফ নামা দিয়ে জানানোর জন্য কেন এডিসি-র ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে না। তিনি আশা ব্যক্ত করেন রাজ্য সরকার হলফ নামা জমা দেওয়ার পর সুপ্রিমকোর্ট একটা নির্দেশ দেবে। তারপর এডিসি-র ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তিপরা মথা ভিলেজ কমিটির নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানান বিধায়ক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য