Monday, August 24, 2026
বাড়ি রাজ্য জুড়ি নদী থেকে উদ্ধার মৃতদেহ

জুড়ি নদী থেকে উদ্ধার মৃতদেহ

জুড়ি নদী থেকে উদ্ধার মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ সেপ্টেম্বর : ধর্মনগর থানার অন্তর্গত জুড়ি নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ। উত্তর জেলার ধর্মনগর মহকুমার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেওছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের জুড়ি নদী থেকে শনিবার সকালে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ।

জানা যায় এইদিন সকালে স্থানীয়রা নদীর জলে মৃত দেহ দেখতে পেয়ে ধর্মনগর থানার পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদেরও। নদীর জল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এক পুলিশ অফিসার জানান স্থানীয়রা মৃতদেহ শনাক্ত করতে পারে নি। কি ভাবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে তাও জানা যায় নি। ময়না তদন্তের পর মৃত ব্যক্তির মৃত্যুর কারন জানা যাবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha