Monday, August 24, 2026
বাড়ি রাজ্য উদ্বোধনের প্রহর গুনছে নবরূপে ত্রিপুরেশ্বরী মন্দির

উদ্বোধনের প্রহর গুনছে নবরূপে ত্রিপুরেশ্বরী মন্দির

উদ্বোধনের প্রহর গুনছে নবরূপে ত্রিপুরেশ্বরী মন্দির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ সেপ্টেম্বর : ২০১৮ সালে রাজ্যের ক্ষমতার পালাবদলের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরকে নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় এনে মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করেছেন। ইতিমধ্যে কাজ প্রায় শেষ। ইতিমধ্যে রাজ্য সরকার দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে মায়ের মন্দিরের নতুন রূপে সাজিয়ে তোলার উদ্বোধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন, রাজ্য সরকার ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন ভাবে সেজে উঠা মায়ের মন্দিরের উদ্বোধনের জন্য অপেক্ষায়‌ আছে। ইতিমধ্যে কথাও হয়েছে বলে জানান অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। তিনি আরো বলেন, দূর্গাপূজা কিংবা কালী পুজোর সময় এই রাজ্যের মানুষ পূজাকে নিয়ে খুব ব্যস্ততায় থাকার ফলে এই সময়টা বাদ দিয়ে অন্য সময় আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

শুধু উদয়পুর বাসী নয় সারা রাজ্যের ও দেশের মানুষ অপেক্ষায় আছে কবে দেশের প্রধানমন্ত্রী ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে নতুন ভাবে সেজে উঠা উদ্বোধন করবেন সেই অপেক্ষায় আছে হাজারো মানুষ। আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী কবে উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে আসবেন সেটা জানা যাবে। ইতিমধ্যে মায়ের মন্দিরে কাজ প্রায় শেষ পর্যায়ে। মায়ের মন্দিরের উপরের সবটা অংশ নতুন ভাবে সাজানো হয়েছে। নিচে ব্যবসায়ীদের জন্য দোকান করার জন্য নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ সেজে উঠেছে। মন্দির ও মন্দিরের বাহিরে নতুন ভাবে রঙের কাজ প্রায় শেষের পথে। নতুন করে আলোকে সাজিয়ে তোলার কাজ চলছে। অর্থাৎ মায়ের মন্দির নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ প্রায় শেষের পথে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha