বাড়িরাজ্যচুরির অপবাদে আত্মহত্যা করল দশম শ্রেণীর ছাত্র, থানায় মামলা করলো পিতা

চুরির অপবাদে আত্মহত্যা করল দশম শ্রেণীর ছাত্র, থানায় মামলা করলো পিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ সেপ্টেম্বর:হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হল সুরমা বাসী। কুড়ি টাকা চুরির অপবাদ দেওয়ায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করলো দশম শ্রেণীর এক ছাত্র। ঘটনা সুরমা কেন্দ্রের কুচাইনালা পঞ্চায়েতের কুচাইনালা গ্রামে। তার নাম রনি দাস। সে কমলপুর দ্বাদশ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়তো। বয়স ১৬ বছর। ছাত্র হিসাবেও ছিল মেধাবী

। সে গত সোমবার সকালে তার বাবা জুয়েল দাসের কাছ থেকে কুড়ি টাকা নিয়ে গ্রামের ধন সিংহের দোকানে যায়। হঠাৎ করে দোকান মালিক তাকে দোকানের ক্যাশ বাক্স থেকে কুড়ি টাকা চুরি করেছে বলে তাকে ধরে দোকানের পিছনে থাকা দোকানদারের বাড়িতে নিয়ে যায়। ধারনা সেখানে তাকে হয়তো মারধর করে অপমান করে। এরপর তাকে ছেড়ে দেয়। তখন দোকানের সামনে থাকা কাঠমিস্ত্রি সমগ্র ঘটনা প্রত্যক্ষ করেন। এরপর রনির কোনো খোঁজ না পেয়ে তার বাবা জুয়েল দাস ছেলের খোঁজে বের হয়। জুয়েল দাসের নজরে আসে রনি কীটনাশক খেয়ে ছটফট করছে।

 সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় কমলপুর বি এস এম হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করা হয় ধলাই জেলা হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি দেখে আগরতলা রেফার করা হয়। কিন্তু ঐ দিন রাতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বুধবার রনির বাবা বিচার চেয়ে কমলপুর থানার দ্বারস্থ হয়েছে। পাপাপাশি গ্রামবাসীরা এই ঘটনার তদন্তক্রমে বিচার চেয়ে থানার কাছে লিখিত আবেদন জমা দিয়েছে। মাত্র কুড়ি টাকার জন্য এক কিশোরের অকালে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য