Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য জুয়া বিরোধী অভিযানে নেমে সাতজনকে আটক করলো পুলিশ

জুয়া বিরোধী অভিযানে নেমে সাতজনকে আটক করলো পুলিশ

জুয়া বিরোধী অভিযানে নেমে সাতজনকে আটক করলো পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ সেপ্টেম্বর:  আগরতলা শহরে এবং শহরের আশপাশ এলাকায় জুয়া খেলার বড় জাল বিছিয়েছে খিলাদিরা। পুলিশকে ম্যানেজ করেই চলছে রমরমা। রাজধানীর প্রাণকেন্দ্র বটতলা বাজার, হাওড়া মার্কেট, আইজিএম হাসপাতালের সম্মুখে, গান্ধী ঘাট জোয়ার আসর বসছে। দীর্ঘদিন ধরে স্থানীয়রা জুয়াড়িদের যন্ত্রণায় অতিষ্ট হয়ে পড়েছে। অবশেষে পুলিশ স্থানীয়দের চাপে পড়ে অভিযানে নামতে বাধ্য হয়।

 বটতলা বাজারে জুয়া বিরোধী অভিযান চলায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। অভিযানে আটক ৭ জুয়ারি। উদ্ধার নগদ ১২০০ টাকা সহ জুয়া খেলার সামগ্রী। পশ্চিম আগরতলা থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বটতলা বাজারে কিছু লোক জুয়া খেলছে। সেই সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ ও বটতলা ফাঁড়ির পুলিশ বটতলা বাজারে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় নগদ ১২০০ টাকা সহ জুয়া খেলার সামগ্রী। আটক করা হয়েছে ৭ জুয়ারিকে। তাদের বিরুদ্ধে গ্যামলিং এক্টে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।স্থানীয়দের পক্ষ থেকে দাবি পুলিশ শুধুমাত্র মাঝেমধ্যে এ ধরনের অভিযান করলে চলবে না।

 নিয়মিত অভিযান চালানোর দাবি উঠছে স্থানীয়দের পক্ষ থেকে। কারণ জুয়া খেলার নেশায় নিঃস্ব হয়ে যাচ্ছে বহু পরিবার। বাড়িঘর এবং কর্মসংস্থান হারিয়ে রাস্তায় বসার উপক্রম যুব সমাজের। প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাজার কমিটি এবং স্থানীয় জনগণ যদি উপযুক্ত ব্যবস্থা নামে তাহলে জুয়া খেলা আগামী দিন সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাবে। সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান