Monday, August 24, 2026
বাড়ি রাজ্য ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি

ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি

ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ আগস্ট : আমবাসায় বেশ কয়েকটি চুরির ঘটনার পর এবার সামনে এলো ডাকাতির ঘটনা। সোমবার গভীর রাতে আমবাসা গ্রামীণ ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ব্যাংকের কর্মীরা এসে দেখতে পায় আমবাসা গ্রামীণ ব্যাংকের গ্রিল ভাঙ্গা অবস্থায় রয়েছে, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমবাসা থানায়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 ব্যাংকের ভিতরে গিয়ে দেখা যায়, ব্যাংকের দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে, ব্যাংকের মূল ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ডাকাতের দল। ব্যাংকের জিনিসপত্র সবকিছু এলোমেলো করে। ব্যাংকের লকারের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ব্যাংকের ভিতরে সিসি টিভি ক্যামেরা থাকলেও, সেগুলোকে অকেজু করে রেখে দেয় ডাকাতের দল। লকারের দরজা ভেঙ্গে টাকার ঘরে প্রবেশ করলেও টাকার লকারটি ভাঙতে পারেনি ডাকাতের দল, যার ফলে বড়সড়ো ডাকাতির হাত থেকে রক্ষা পেল আমবাসা গ্রামীণ ব্যাংক। ব্যাংকে এভাবে ডাকাতির ঘটনায় গোটা আমবাসায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha