Friday, February 6, 2026
বাড়িরাজ্যডঃ কালাম স্টাট আপ ইয়ুথ এওয়ার্ড ২.০ রাজ্যভিত্তিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ডঃ কালাম স্টাট আপ ইয়ুথ এওয়ার্ড ২.০ রাজ্যভিত্তিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট : বিজেপি মাইনরিটি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ডঃ কালাম স্টাট আপ ইয়ুথ এওয়ার্ড ২.০ রাজ্যভিত্তিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী, বিজেপি মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া।

এই দিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট সারা রাজ্য থেকে ৩১২ জনকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি জাতীয় স্তরের একজন শফিকুল ইসলামকে পুরস্কার তুলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সারাদেশে মাইনোরিটি অংশের মানুষ স্টেট আপ ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছে। তাদের সম্মানিত করার জন্য একটা এ পি জি আব্দুল কালামের স্টাট আপ ইন্ডিয়ার শুভ সূচনা হয়েছিল গত ১৫ জুলাই থেকে। দিল্লিতে এর বাছাই হয়। ত্রিপুরা থেকে শফিকুল ইসলামকে নির্বাচিত হন। উনাকে সম্মান জানানোর পাশাপাশি যারা নতুন করে এই স্টাট আপের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সম্মান জানানোর উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য