স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগষ্ট: গত কুড়ি আগস্ট মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, যারা ৬০ শতাংশের বেশি শারীরিকভাবে দুর্বল তাদের ভাতা দুই হাজার টাকা থেকে ভাতা বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করা হয়েছে। তবে এই সুবিধা নিতে গেলে অবশ্যই সরকারি সার্টিফিকেট থাকতে হবে।
দ্বিতীয়ত, যারা অন্ত্যোদয় পরিবারের রয়েছে তাদের পরিবারের মেয়েদের জন্য ৫০ হাজার টাকা করে সরকার আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তৃতীয়ত, মুখ্যমন্ত্রী অন্ত্যোদয়া শ্রদ্ধাঞ্জলি যোজনার মাধ্যমে অন্ত্যোদয়া পরিবারের নিকট আত্মীয় যখন মৃত্যু হয় তখন শ্মশান ঘাটের শেষকৃত্য সম্পন্ন করার জন্য সমাজকল্যাণ দপ্তর এবং সমাজ শিক্ষা দপ্তর ২ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর বসতে চলতে ত্রিপুরা বিধানসভা অধিবেশন। এর আগে বি এস সি বৈঠক বসবে। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে বিধানসভা অধিবেশন কত দিন চলবে এবং কোন কোন তারিখ হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

