Sunday, September 20, 2026
বাড়ি খেলা বুধবার তিপরা ফুটবল লিগের ফাইনালে আসছেন ভাইচুং ভুটিয়া

বুধবার তিপরা ফুটবল লিগের ফাইনালে আসছেন ভাইচুং ভুটিয়া

বুধবার তিপরা ফুটবল লিগের ফাইনালে আসছেন ভাইচুং ভুটিয়া

খুমুলুঙ (ত্রিপুরা), ১৪ ডিসেম্বর (হি. স.) : তিপরা ফুটবল লিগের ফাইনালে আসছেন স্বনামধন্য ফুটবলার ভাইচুং ভুটিয়া। আগামীকাল খুমুলুঙ স্টেডিয়ামে বেলা দুটায় তিপরা ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ভারতের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এই লিগের গোমতি জোন ও পশ্চিম জোনের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করবেন।

এ-বিষয়ে আজ মঙ্গলবার খুমুলুঙে সাংবাদিক সম্মেলনে এডিসি-র উপদেষ্টা ও প্রশাসন সংস্কার কমিটির চেয়ারম্যান তথা এমডিসি প্রদ্যুৎবিক্রম কিশোর দেববর্মা জানান, ড্রাগের নেশা থেকে মুক্তি ও জাতীয় এবং আন্তর্জাতিক মানের প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা এই খেলার প্রধান লক্ষ্য। সাথে তিনি যোগ করেন, আগামী ১৯ এবং ২০ ডিসেম্বর খুমুলুঙে ফেস্টিভ্যাল অব ইন্ডিজেনাস তিপরাসা ২০২১ অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউড কণ্ঠশিল্পী লাকি আলি ও ২০ ডিসেম্বর বলিউড কণ্ঠশিল্পী অঙ্গরাগ মহন্ত (পাপন) সঙ্গীত পরিবেশন করবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha