বাড়িখেলা‘১৮ বছর বয়সেই সে অসাধারণ’, গাভির প্রশংসায় ক্লান্তি নেই শাভির

‘১৮ বছর বয়সেই সে অসাধারণ’, গাভির প্রশংসায় ক্লান্তি নেই শাভির

স্যন্দন ডিজিটেল ডেস্ক , ১৬জানুয়ারি:

রিয়াদে রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করার মূল কারিগর গাভি। দলের ৩-১ গোলের জয়ে একটি গোল করেন তিনি। অন্য দুটি গোলেও রাখেন অবদান।শুধু এই ম্যাচে নয়, প্রতিভার আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি দেড় বছর আগে সিনিয়র ফুটবলে অভিষেকের পর থেকেই। নজর কাড়েন তিনি অল্প সময়েই। দ্রুতই আলাদা জায়গা করে নেন দলে। ক্লাবে ঝলক দেখিয়ে স্পেন জাতীয় দলে সুযোগ করে নিতেও সময় নেননি। বার্সেলোনার হয়ে দ্বিতীয় মৌসুমেই তিনি হয়ে উঠেছেন দলের প্রাণভ্রোমরা।রিয়ালের বিপক্ষে এই ম্যাচের পারফরম্যান্স তবু তাকে চিনিয়েছে নতুন করে। চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে শিরোপার মঞ্চে অনেক অভিজ্ঞ ফুটবলারদের ছাপিয়ে এমন দাপুটে পারফরম্যান্স তার ভবিষ্যৎ নিয়েও উজ্জ্বল বার্তা দিয়েছে আরেকবার।ফাইনাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে গাভিকে যেমন স্তুতিতে ভাসালেন শাভি, তেমনি তুলে ধরলেন ভবিষ্যৎ নেতার এক প্রতিচ্ছবিও।“সে এমন একটা ছেলে, যাকে দেখে রোমাঞ্চ জাগে সবারই। যখন সে এভাবে পারফর্ম করে ও লড়াই করে, যেভাবে সে মান-প্রাণ উজাড় করে খেলে এবং যে মানসিকতার ছাপ রাখে, তা ছড়িয়ে পড়ে গোটা দলেই।”“সে সজহাত এক নেতাও। এই সবকিছুই তার খুব সহজাতভাবেই আসে… সেটিও স্রেফ ১৮ বছর বয়সে। এই বয়সেই সে অসাধারণ। আগেও বহুবার বলেছি, ওর প্রশংসায় কখনোই ক্লান্ত হই না আমি। ওর কোনো সীমা নেই, ওকে আটকে রাখবেন না।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য