Saturday, November 28, 2026
বাড়ি খেলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়লেন ঋষভ পান্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়লেন ঋষভ পান্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়লেন ঋষভ পান্ত



কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.) : শনিবার ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পান্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েন। শনিবার ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে জ্যাকব ডাফির বলে মিড অনের উপর দিয়ে ছক্কা মেরে পান্ত এই মাইলফলকে পৌঁছান।

২০১৯ সালের ১ আগস্ট প্রথম ডব্লিউটিসি চক্র শুরু হওয়ার পর থেকে এটি ছিল পান্তের ৮৯তম ছক্কা। এই ড্যাশিং উইকেট-কিপার ব্যাটসম্যান টেস্ট ইতিহাসে ১০৯টি ছক্কা মেরে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার অধিকারী, তাঁর আগে আছেন কেবল ইংল্যান্ডের বেন স্টোকস (১৩৮)। নিউ জিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে পান্ত ৩৯ বলে ২৩ রান করে আউট হলে ভারতের চারটি উইকেট পড়ে যায়।

ডাব্লিউটিসি-র ইতিহাসে সর্বাধিক ছক্কা:

*ঋষভ পন্ত- ৮৯


*বেন স্টোকস- ৮৮


*রোহিত শর্মা- ৫৬


*শুভমান গিল- ৪৮


*যশস্বী জয়সওয়াল- ৪৫।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha