স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর : আগরতলার এমবিবি স্টেডিয়ামে
অনুষ্ঠিত রঞ্জি ট্রফি এলিট গ্রুপের ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৩৩ রানের এক দাপুটে
জয় তুলে নিল ত্রিপুরা। প্রথম ইনিংসে ত্রিপুরার ২৬৮ রানের জবাবে সৌরাষ্ট্র মাত্র ১১৮
রানে গুটিয়ে যায়।
এরপর ত্রিপুরা তাদের দ্বিতীয় ইনিংসে ১৯১ রান করলে, সৌরাষ্ট্রের
সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রান। কিন্তু ত্রিপুরার অনবদ্য বোলিংয়ের সামনে দ্বিতীয়
ইনিংসে সৌরাষ্ট্র ২০৮ রানে অলআউট হয়ে যায়, ফলে ঘরের মাঠে ঐতিহাসিক ও স্মরণীয় জয় নিশ্চিত
করে ত্রিপুরা দল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান