Monday, October 19, 2026
বাড়ি খেলা এমবাপের জোড়া গোল, সেভিয়ার বিপক্ষে বড় জয় পেল রিয়াল

এমবাপের জোড়া গোল, সেভিয়ার বিপক্ষে বড় জয় পেল রিয়াল

এমবাপের জোড়া গোল, সেভিয়ার বিপক্ষে বড় জয় পেল রিয়াল

মাদ্রিদ, ১৯ অক্টোবর (হি.স.) : সান্তিয়াগো বের্নাব্যুতে রবিবার সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে জোড়া গোল করেছেন।

ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এল লস ব্লাঙ্কোস। শীর্ষে থাকা বার্সিলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

রিয়াল ম্যাচের ৩০ মিনিটে আরদা গুলেরের দুর্দান্ত শটে এগিয়ে যায়। গোলের সাত মিনিট পর আরো একটি গোল করেন এমবাপে।

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে এমবাপেকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড।

সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১১ ম্যাচে এমবাপের গোলসংখ্যা এখন ১১।

ম্যাচের ৮০ মিনিটে নিখুঁত শটে সেভিয়ার হয়ে একটি গোল শোধ করেন মানু বুয়েনো। এই গোলের দু'মিনিট পরেই দুর্দান্ত এক শটে গোল করে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেন ইয়ান দিয়োমান্দে।

৯ ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছে মরিনিয়োর দল। তাদের চেয়ে

১ পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে আছে আতলেতিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। আসরে তৃতীয় হার সেভিয়ার।

৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে তারা।

লা লিগায় রিয়ালের পরবর্তী প্রতিপক্ষ শীর্ষে থাকা বার্সিলোনা। আগামী ২৫ অক্টোবর বার্সিলোনার মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই এল ক্লাসিকো।

 

 







 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha