কলকাতা, ১৯
অক্টোবর (হি.স.) : ভারত বনাম
জিম্বাবুয়ে মহিলা
ক্রিকেট দলের
মধ্যে চলতি
৩ ম্যাচের
টি-টোয়েন্টি
সিরিজটির প্রথম
দুটি ম্যাচে
ভারত জয়
পেয়েছে। রবিবার
রায়পুরের শহীদ
বীর নারায়ণ
সিং আন্তর্জাতিক
ক্রিকেট স্টেডিয়ামে
অনুষ্ঠিত দ্বিতীয়
টি-টোয়েন্টি
ম্যাচে জিম্বাবোয়েকে
৯ উইকেটে
উড়িয়ে দিয়ে
এক ম্যাচ
বাকি থাকতেই
সিরিজ জয়
নিশ্চিত করেছে
ভারতের মেয়েরা।
টসে জিতে
প্রথমে ব্যাটিং
করার সিদ্ধান্ত
নেয় জিম্বাবুয়ে।
ভারতীয় স্পিনারদের
নিয়ন্ত্রিত বোলিংয়ের
সামনে নির্ধারিত
২০ ওভারে
৮ উইকেট
হারিয়ে মাত্র
১০২ রান
করে। দলের
পক্ষে সর্বোচ্চ
৩৪ রান
করেন চিপো
মুগেরি-তিরিপানো।
ভারতের নিকি
প্রসাদ ৭
রানে ২টি
উইকেট নেন।
১০৩ রান
তাড়া করতে
নেমে ওপেনার
শেফালি বর্মার
বিধ্বংসী ব্যাটিংয়ে
মাত্র ৮.৫ ওভারে ১
উইকেট হারিয়ে
১০৪ রান
তুলে ম্যাচ
জিতে নেয়
ভারত। শেফালি
মাত্র ২৫
বলে ৪টি
চার ও
৫টি ছক্কার
সাহায্যে ৫৫
রান করেন।
অধিনায়ক স্মৃতি
মান্ধানা ২৫
বলে ৪৭
রান করে
অপরাজিত থাকেন।
ম্যাচের সেরা
হয়েছেন শেফালি
বর্মা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান