রাওয়াল পিন্ডি,
১৯ অক্টোবর
(হি.স.)
: তিন ফরম্যাট
মিলিয়ে ১৬
হাজার রানের
মাইলফলকে পৌঁছেছেন
পাকিস্তানের বাবর
আজম। রবিবার
রাওয়ালপিন্ডি ক্রিকেট
স্টেডিয়ামে ত্রিদেশীয়
ওয়ানডে সিরিজের
উদ্বোধনী ম্যাচে
শ্রীলঙ্কার বিপক্ষে
এই মাইলফলকে
পৌঁছান বাবর।
বাবর এই
মাইলফলকে পৌঁছেছেন
পাকিস্তানের পঞ্চম
ব্যাটার হিসেবে।
পাকিস্তানের সর্বোচ্চ
রান সংগ্রাহকদের
তালিকায় সবার
ওপরে আছেন
দেশটির কিংবদন্তি
ব্যাটার ইনজামাম-উল-হক। ৪৯৫
ম্যাচে তার
সংগ্রহ ২০
হাজার ৫৪১
রান। দ্বিতীয়
স্থানে আছেন
পাকিস্তানের প্রাক্তন
অধিনায়ক ইউনিস
খান। ৪০৮টি
আন্তর্জাতিক ম্যাচে
তিনি করেছেন
১৭ হাজার
৭৯০ রান।
পরের দুজন
হলেন মোহাম্মদ
ইউসুফ ও
জাভেদ মিয়াঁদাদ।
তাঁরা করেছেন
যথাক্রমে ১৭
হাজার ১৩৪
ও ১৬
হাজার ২১৩
রান। বাবর
শ্রীলঙ্কার বিপক্ষে
খেলতে নেমেছিলেন
নামের পাশে
১৫ হাজার
৯৯৩ রান
নিয়ে। লঙ্কানদের
বিপক্ষে তিনি
করেছেন ৪৫
রান। অর্থাৎ
তিন ফরম্যাটে
তার রান
হলো ১৬
হাজার ৩৮।
বাবর আজম
১৪৪ ওয়ানডেতে
সাড়ে ৬
হাজারের বেশি,
৬৬টি টেস্টে
৪ হাজার
৭৭১ ও
১৪৫টি টি-টোয়েন্টিতে ৪
হাজার ৫৯৬
রান করেছেন।
সব ফরম্যাট
মিলিয়ে আন্তর্জাতিক
ক্রিকেটে বাবরের
সেঞ্চুরি ৩২টি
এবং হাফসেঞ্চুরি
১১১টি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান