Tuesday, October 6, 2026
বাড়ি খেলা বাবরদের ম্যাচ দেখাতে চায় না কেউ, জলের দরে সম্প্রচার স্বত্ব বেচে ‘ভিখারির দশা’ পাক ক্রিকেটের

বাবরদের ম্যাচ দেখাতে চায় না কেউ, জলের দরে সম্প্রচার স্বত্ব বেচে ‘ভিখারির দশা’ পাক ক্রিকেটের

বাবরদের ম্যাচ দেখাতে চায় না কেউ, জলের দরে সম্প্রচার স্বত্ব বেচে ‘ভিখারির দশা’ পাক ক্রিকেটের

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৬ অক্টোবর :   ‘ভিখারির দশা’ পাকিস্তান ক্রিকেটে । সাফল্যের ধারেকাছে নেই। বাবর আজমদের পারফরম্যান্স নিয়ে যত কম বলা যায়, ততই ভালো। তার প্রভাব পড়ল পাক ক্রিকেট বোর্ডের ব্যবসাবাণিজ্যেও। সদ্য পাকিস্তানের আগামী ম্যাচগুলোর সম্প্রচার স্বত্ব বিক্রি করতে গিয়েছে পিসিবি। আর সেখানে প্রত্যাশার থেকে অনেক কম দাম পেল।


ভারতের একটি ম্যাচ পিছু প্রায় ৬৮ কোটি টাকা বিসিসিআইকে দিতে হয় সম্প্রচারকারী সংস্থার। ২০২৮-র পর তা আরও বাড়বে। সদ্য পাক বোর্ড বাবরদের আগামী ২৫টি হোম ম্যাচের স্বত্ব বিক্রি করেছে। যার মধ্যে আছে ১৪টি ওয়ানডে ও ছ’টি টি-টোয়েন্টি। তবে তা কিনতে পিটিভি ছাড়া অন্য কোনও সংস্থা এগিয়ে আসেনি। পাক বোর্ড ২৫টি ম্যাচের জন্য ৬০ কোটি টাকা ধরেছিল। কিন্তু এত দাম দিতে রাজি হয়নি পিটিভি।


শেষমেশ ৩৫ কোটি টাকায় ২৫ ম্যাচের স্বত্ব কেনে তারা। অর্থাৎ প্রতি ম্যাচের জন্য পাক বোর্ড পাবে মাত্র ১.৪ কোটি টাকা। যেখানে বিসিসিআই একটি ম্যাচেই পায় ৬৮ কোটি টাকা। তাও পিটিভি হল, পাকিস্তানের সরকারি চ্যানেল। কেন এই দুরবস্থা? পাক বোর্ডের এক সূত্র বলছেন, “সমস্যা হল, জাতীয় দলের পারফরম্যান্স খুব খারাপ। তাই স্পনসর ও বিজ্ঞাপন ক্রমশ সরে যাচ্ছে। আমরা কোনও সংস্থাকে নিলামে অংশ নেওয়া থেকে আটকাইনি। তারাই স্বেচ্ছায় আসেনি। যে সংস্থার কাছে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বেশি স্বত্ব ছিল, তারা আগ্রহ দেখায়নি।”


এই মাসে পাকিস্তান তিনটি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবে। তারপর ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ ম্যাচের ত্রিদেশীয় সিরিজ। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও জিম্বাবোয়ে-আয়ারল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ। তবে জিম্বাবোয়ে আদৌ আসবে কি না, সেই নিয়ে প্রশ্ন আছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha