Thursday, February 5, 2026
বাড়িজাতীয়ওড়িশায় আইইডি ফেটে মৃত্যু রেলকর্মীর, মাওবাদী নাশকতা বলে সন্দেহ পুলিশের

ওড়িশায় আইইডি ফেটে মৃত্যু রেলকর্মীর, মাওবাদী নাশকতা বলে সন্দেহ পুলিশের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৩ অগস্ট : ওড়িশার সুন্দরগড়ে ঝাড়খণ্ড সীমানার কাছে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক রেলকর্মীর। নিহত রেলকর্মীর নাম ইতুয়া ওঁরাও। রেললাইনের উপর পেতে রাখা হয়েছিল বিস্ফোরকটি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মাওবাদীরাই ওই আইইডি পেতে রেখেছিল রেললাইনে। বিস্ফোরণস্থলের কাছে মাওবাদীদের কিছু পোস্টারও পাওয়া গিয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রেলের বিমলাগড় শাখার করমপদ এবং রেঞ্জদা সংযোগকারী লাইনের উপর বিস্ফোরণটি হয়েছে। তবে সেটি ছিল লুপ লাইন। রেল লাইনের সামান্য ক্ষতি হলেও কোও প্যাসেঞ্জার ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি বলেই জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের এক মুখপাত্র। বস্তুত, চলতি সপ্তাহে সুন্দরগড়ে একটি কর্মসূচি ডেকেছিল মাওবাদীরা। গত সোমবার থেকে রবিবার পর্যন্ত এই কর্মসূচি ছিল। এরই মধ্যে রবিবার সুন্দরগড় জেলায় রেললাইনে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক রেলকর্মীর।

বিস্ফোরণস্থলটি সুন্দরগড় জেলায় সারান্ডা বনবিভাগের মধ্যে পড়ে। রেল সূত্রে খবর, স্থানীয় পুলিশের অনুমতি পেলেই ওই জায়গায় রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে।

চলতি সপ্তাহেই ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে মাওবাদীদের গোপন কোষাগারের সন্ধান পেয়েছে সে রাজ্যের পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনী। কারাইকেলা এলাকার জঙ্গলে মাটির তলার বাঙ্কার থেকে নিরাপত্তা বাহিনী প্রায় ৩৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফ, ঝাড়খণ্ড সশস্ত্র পুলিশ এবং মাওবাদী দমন বাহিনী ‘জাগুয়ার’ সারান্ডা অরণ্য সন্নিহিত এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল। সেই অভিযানেই উদ্ধার হয় ৩৫ লক্ষ টাকা। এ বার সেই সারান্ডা জঙ্গলেই আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক জনের।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি শোকপ্রকাশ করে নিহত রেলকর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে মাঝির দফতর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য