স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জুলাই : আরও বিপাকে সোনিয়া গান্ধীর জামাই ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। তাঁর বিরুদ্ধে জমি দুর্নীতি মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বঢরার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও জমির নথি জালের অভিযোগ এনেছে তদন্তকারী সংস্থাটি। এই জমি কেলেঙ্কারিতে প্রিয়াঙ্কার স্বামী প্রায় ৫১ কোটি টাকা মুনাফা তুলেছে বলে দাবি ইডির। এর সঙ্গে জড়িত রয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা-সহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী। জামাইবাবুর বিরুদ্ধে এই চার্জশিট নিয়ে পালটা সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

