Wednesday, August 5, 2026
বাড়ি জাতীয় কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়া ১৭১? খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল মোদী সরকার

কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়া ১৭১? খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল মোদী সরকার

কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়া ১৭১? খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল মোদী সরকার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ জুন : অহমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান কেন দুর্ঘটনার কবলে পড়ল, তা পৃথক ভাবে তদন্ত করে দেখবে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। শুক্রবার গভীর রাতে মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এই কমিটি তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে।

এই কমিটির প্রাথমিক কাজ কী হবে, তা-ও জানিয়েছে দেশের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নায়ডুর মন্ত্রক। বলা হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি বর্তমানে দেশে উড়ান সংক্রান্ত যে নির্দিষ্ট বিধি বা ‘এসওপি’ রয়েছে, তা-ও খতিয়ে দেখবে ওই কমিটি। নিরাপত্তা সংক্রান্ত কী কী বিধি বর্তমানে মানা হয়ে থাকে, তা পর্যালোচনা করে দেখবেন কমিটির সদস্যেরা।

কমিটির নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। সদস্য হিসাবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরাও। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনার (বিমান ভেঙে পড়া) পুনরাবৃত্তি রুখতে নিরাপত্তা সংক্রান্ত বা প্রশাসনিক প্রস্তাব দেবে এই কমিটি। বিবৃতিতে স্পষ্ট করে লেখা হয়েছে, দুর্ঘটনার মূল কারণ খুঁজে বার করবেন কমিটির সদস্যেরা। বিমান দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি না কি পাইলটদের ভুল, সব কিছু খতিয়ে দেখা হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha