Monday, July 27, 2026
বাড়ি জাতীয় কেরলের উপকূলে বিস্ফোরণ সিঙ্গাপুরের জাহাজে।

কেরলের উপকূলে বিস্ফোরণ সিঙ্গাপুরের জাহাজে।

কেরলের উপকূলে বিস্ফোরণ সিঙ্গাপুরের জাহাজে।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ জুন : কেরলের উপকূলে বিস্ফোরণ সিঙ্গাপুরের জাহাজে। খবর পেয়েই তৎপর ভারতের নৌসেনা। ঘটনাস্থলে ছুটল ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুরত। পাঠানো হচ্ছে নৌসেনার বিমানও।

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। সিঙ্গাপুরের যে পণ্যবাহী জাহাজটিতে বিস্ফোরণ ঘটেছে, সেটির নাম এমভি ওয়ান হায় ৫০৩। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২৭০ মিটার লম্বা জাহাজটি গত ৭ জুন শ্রীলঙ্কার কলম্বো থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। সেখানে পৌঁছোনোর কথা ছিল ১০ জুন অর্থাৎ মঙ্গলবার। তার আগেই কেরল উপকূলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সিঙ্গাপুরের জাহাজটিতে বিস্ফোরণ ঘটার খবর পায় ‘মুম্বইয়ের মারিটাইম অপারেশনস সেন্টার’। তারা বিষয়টি কোচির দফতরে জানায়। তার পরেই তৎপর হয়ে পদক্ষেপ করে ভারতীয় নৌসেনা।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, খবর পাওয়া মাত্রই ভারতের যুদ্ধজাহাজ আইএনএস সুরতকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেটি কোচির দিকে আসছিল। তড়িঘড়ি যুদ্ধজাহাজটিকে কেরলের উপকূলে বিস্ফোরণস্থলে চলে যেতে বলা হয়। পাশাপাশি, কোচির নৌসেনা ঘাঁটি থেকে নৌসেনার একটি বিমানও পাঠানো হয় ঘটনাস্থলে। গোটা পরিস্থিতি উপর নজর রাখতে এবং প্রয়োজনে উদ্ধারকাজে সাহায্য করতেই নৌসেনার বিমানটি পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান