বাড়িজাতীয়পাক গুপ্তচরবৃত্তিতে তিন রাজ্য থেকে গ্রেপ্তার আরও ৭

পাক গুপ্তচরবৃত্তিতে তিন রাজ্য থেকে গ্রেপ্তার আরও ৭

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ মে : শুধু দেশের বাইরের শত্রুদের বিরুদ্ধেই পদক্ষেপ নয়, দেশে থাকা ‘ঘরশত্রু বিভীষণ’দের চিহ্নিত করতে শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। গোয়েন্দারা মনে করছেন, এই ‘গদ্দার’দের সহযোগিতাতে ভারতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করা অনেকটাই সহজ হয়েছিল জঙ্গিদের। অপারেশন সিঁদুরের পর গোয়েন্দাদের কাছে এই খবর আসে। এরপরই দেশে থাকা পাক গুপ্তচরদের খোঁজ করে গ্রেপ্তার করা হয়। তবে শুধু ‘সুন্দরী’ ইউটিউবার জ্যোতি মালহোত্রা একা নয়, এই তালিকায় রয়েছেন মোট ৮ জন। এঁদের মূলত তিনটি রাজ্য থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এঁদের মধ্যে চারজন হরিয়ানার, তিনজন পাঞ্জাবের ও বাকি একজন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এখনও পুলিশের নজরে রয়েছে আরও বেশ কয়েকজন। চিনে নেওয়া যাক গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হওয়া এই আট পাক গুপ্তচরকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য