Wednesday, September 30, 2026
বাড়ি জাতীয় ফের শিরোনামে যোগীরাজ্য। এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে।

ফের শিরোনামে যোগীরাজ্য। এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে।

ফের শিরোনামে যোগীরাজ্য। এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ এপ্রিল : ফের শিরোনামে যোগীরাজ্য। এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায়। পুলিশ পকসো এবং এসসিএসটি (হিংসা প্রতিরোধ) ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কোনও কারণে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যায় বছর ষোলোর ওই নাবালিকা। এদিকে তাকে খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে যান তার বাবা-মা। পরিবার সূত্রে খবর, ঘটনার দু’দিন পর নাবালিকা নিজেই বাড়ি ফিরে আসে। কিন্তু তারপর থেকে সে কোনও কথা বলছিল না। তখনই তারা মা-বাবার সন্দেহ হয়। নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে কাঁদতে কাঁদতে জানায়, সেই রাতে তিন যুবক তাকে গণধর্ষণ করেছেন। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্তর নাম শৈলেন্দ্র সরোজ ওরফে জাহিদ এবং শেরু ওরফে নাজার আহমেদ। তাঁরা ওই গ্রামেরই বাসিন্দা। তবে অভিযুক্ত অপর যুবকটির ব্যাপারে এখনও কোনও তথ্য জানতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha