স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ এপ্রিল : দীর্ঘ প্রায় ৫ মাস পর অবশেষে জামিন পেলেন বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। বুধবার ঢাকার উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে এখনই সন্ন্যাসীর মুক্তি হবে কি না, তা নিয়ে জটিলতা রয়েছে বলে আইনজীবী মহল সূত্রে খবর। তাই জামিন মিললেও কবে জেলের বাইরে আসতে পারবেন বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তা এখনও অজানা। তবে আপাতত তাঁর জামিনের খবরেই উচ্ছ্বসিত সে দেশের সনাতন হিন্দু সমাজ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান