Friday, July 31, 2026
বাড়ি জাতীয় ৪ মদ্যপ কাবাডি খেলোয়াড়ের তাণ্ডব! পঞ্জাবে হেড কনস্টেবলকে পিটিয়ে হত্যা

৪ মদ্যপ কাবাডি খেলোয়াড়ের তাণ্ডব! পঞ্জাবে হেড কনস্টেবলকে পিটিয়ে হত্যা

৪ মদ্যপ কাবাডি খেলোয়াড়ের তাণ্ডব! পঞ্জাবে হেড কনস্টেবলকে পিটিয়ে হত্যা

সাংরুর, ২৩ অক্টোবর (হি.স.): পঞ্জাবের বার্নালে হেড কনস্টেবলকে পিটিয়ে হত্যা করল ৪ মদ্যপ কাবাডি খেলোয়াড়। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ এই খুনের ঘটনায় মামলা রুজু করেছে এবং অভিযুক্তদের পাকড়াও করতে অভিযান শুরু করেছে। বার্নালার এসএসপি সন্দীপ কুমার মালিক বলেছেন, রবিবার রাতে ৪ কাবাডি খেলোয়াড়, যারা মদ্যপ অবস্থায় ছিল, রাতের খাবার খেতে বার্নালার ২৫ একর এলাকার একটি রেস্তোরাঁয় গিয়েছিল।

বিলকে কেন্দ্র করে মালিকের সঙ্গে তাঁদের তুমুল তর্কাতর্কি হয় এবং মালিককে গালিগালাজ শুরু করে, তখন তিনি পুলিশকে ডেকেছিলেন। এসএসপি আরও বলেছেন, “পুলিশ যখন সেখানে পৌঁছয়, অভিযুক্ত আমাদের টিমকে নিগ্রহ করে এবং হেড কনস্টেবল দর্শন সিংকে আহত করে, যিনি পরে মারা যান। আমরা একটি মামলা নথিভুক্ত করেছি এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha