Wednesday, August 5, 2026
বাড়ি জাতীয় ভারতে টিকা পেলেন ১৫৮.০৪-কোটির বেশি প্রাপক, ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৮,৮৯১

ভারতে টিকা পেলেন ১৫৮.০৪-কোটির বেশি প্রাপক, ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৮,৮৯১

ভারতে টিকা পেলেন ১৫৮.০৪-কোটির বেশি প্রাপক, ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৮,৮৯১

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৭৯ লক্ষ ৯১ হাজার ২৩০ জন প্রাপক।

ফলে ভারতে ১৫৮.০৪-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৫৮,০৪,৪১,৭৭০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভারতে দ্রুততার সঙ্গে বাড়ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও, মঙ্গলবার সকাল পর্যন্ত ওমিক্রনে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯১ জন। সোমবারের থেকে ৮.৩১ শতাংশ বেশি।করোনা-স্ফীতির মধ্যেই কোভিড-পরীক্ষাও চলছে সমানতালে। ভারতে ৭০.৫৪-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৭ জানুয়ারি সারা দিনে ভারতে ১৬,৪৯,১৪৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭০,৫৪,১১,৪২৫-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৬,৪৯,১৪৩ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ০১৮ জন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha