Saturday, February 7, 2026
বাড়িজাতীয়২০২৪-এর ভোট 'ইন্ডিয়া' বনাম 'এনডিএ', জোটের নাম ঠিক হয়ে গেল বেঙ্গালুরুর বৈঠক

২০২৪-এর ভোট ‘ইন্ডিয়া’ বনাম ‘এনডিএ’, জোটের নাম ঠিক হয়ে গেল বেঙ্গালুরুর বৈঠক

বেঙ্গালুরু, ১৮ জুলাই (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই হবে ‘ইন্ডিয়া’ বনাম ‘এনডিএ’-র মধ্যে। মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠকে ঠিক হয়ে গেল বিরোধীদের জোটের নাম। এই জোটের নাম রাখা হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স অথবা সংক্ষেপে ইন্ডিয়া। ২০২৪-এর লোকসভা ভোটে লড়াই এবার ইন্ডিয়া বনাম এনডিএ-এর।

পাটনার বৈঠকে সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই ২০২৪-এর মহারণে জোট বেঁধে নেমে পড়ল বিজেপি-বিরোধী দলগুলি। মহাজোটের নতুন নাম হতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা সংক্ষেপে ইন্ডিয়া। এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এনডিএ, আপনি কী ইন্ডিয়া (আইএনডিআইএ)-কে চ্যালেঞ্জ করতে পারেন?” তিনি আরও বলেন, “২০২৪ সালের নির্বাচনের জন্য বিরোধী জোটকে বলা হবে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “বর্তমানে সমগ্র মিডিয়া বন্দী হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী মোদীর হাতে। তাঁদের সংকেত ছাড়া কেউ নড়ছে না। আমার ৫২ বছরের সক্রিয় রাজনৈতিক জীবনে আমি এমন প্রতিকূল পরিস্থিতি দেখিনি যে বিরোধী নেতাদের (কণ্ঠস্বর) দমন করা হচ্ছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য