Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য প্রয়াত হলেন বক্সনগরের বিধায়ক সামসুল হক

প্রয়াত হলেন বক্সনগরের বিধায়ক সামসুল হক

প্রয়াত হলেন বক্সনগরের বিধায়ক সামসুল হক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : মঙ্গলবার রাতে প্রয়াত হলেন বক্সনগরের বিধায়ক তথা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সামসুল হক। এদিন রাতের বেলা হঠাৎ শ্বাসকষ্ট জনিত কারনে অসুস্থতা বোধ করেন তিনি। সাথে সাথে গাড়িতে করে তাঁর ছেলে জিবি হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগের কর্তব্য চিকিৎসক শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

 চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামসুল হকের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত বিধানসভা নির্বাচনে তিনি সিপিআইএম থেকে লড়াই করে বিধায়ক হিসাবে জয়ী হয়েছিলেন। এবং বিধায়ক হওয়ার আগে বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের ছিলেন। সোনামুড়া মহকুমা সহ রাজ্য রাজনীতিতে ছাপ রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে জিবি হাসপাতালে ছুটে যায় বহু কর্মী সমর্থক। শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে।

 বর্তমানে রাজ্যে ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ধনপুরের পর এবার বক্সনগর বিধায়ক শূন্য হয়েছে। দুটি কেন্দ্রেই হবে উপনির্বাচন। এদিকে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শোক জ্ঞাপন করেন। প্রয়াত সামসুল হকের আত্মার চিরশান্তি কামনা করেন। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha