Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় এবার করোনায় আক্রান্ত তৃণমূল সাংসদ লুইজিনহো ফ্যালেইরো

এবার করোনায় আক্রান্ত তৃণমূল সাংসদ লুইজিনহো ফ্যালেইরো

এবার করোনায় আক্রান্ত তৃণমূল সাংসদ লুইজিনহো ফ্যালেইরো


নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি. স.) : করোনা আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদ। ডেরেক ও’ব্রায়েনের পর এবার করোনায় আক্রান্ত লুইজিনহো ফ্যালেইরো । বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে টুইট করেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফ্যালেইরো। জানান, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। যাঁরা গত কয়েকদিনে সাংসদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষার পাশাপাশি আগাম সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন লুইজিনহো।

উল্লেখ্য, মঙ্গলবার সকালেই প্রকাশ্যে এসেছে রাজ্যসভার আরও এক তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের করোনা আক্রান্ত হওয়ার খবর। এদিন টুইট করে করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সামান্য উপসর্গ রয়েছে বলেও জানান তিনি। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। ফলে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। পরপর রাজ্যসভার দুই সাংসদ করোনা আক্রান্ত হওয়ায় চিন্তা বেড়েছে ঘাসফুল শিবিরের

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha