নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.) : শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় কঠোরতম শাস্তি দেওয়া হবে অভিযুক্তকে। বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবশ্য এতদিন পরে কেন অমিত শাহ মুখ খুললেন সেই প্রশ্ন নানা স্তরে উঠতে শুরু করছে। মঙ্গলবার ওই মামলার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি সতীশ শর্মা এবং বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দেয়, দিল্লি পুলিশ তদন্ত করছে। তদন্তে আদালত নজরদারি চালাবে না।
অন্যদিকে, দিল্লির সাকেট আদালত মঙ্গলবারই শ্রদ্ধার প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ায়। এদিন সকালে আফতাবকে আদালতে হাজির করা হলে আরও ৪ দিন তাকে পুলিশ হেফাজতে রাখার অনুমতি দেওয়া হয়। এছাড়াও পুলিশের আর্জি মাফিক আদালত আফতাবের পলিগ্রাফ পরীক্ষারও অনুমতি দেয়। বৃহস্পতিবার সেই পলিগ্রাফ টেস্ট হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান