নয়াদিল্লি, ২৯
নভেম্বর
(হি.স.):
দেশের
ঐতিহ্যবাহী
শিল্প,
কৃষি
এবং
স্টার্টআপগুলির
নতুন
উদ্ভাবন
এখন
বিশ্বদরবারে
ভারতের
পরিচয়
আরও
উজ্জ্বল
করছে
বলে
মন্তব্য
করলেন
প্রধানমন্ত্রী
নরেন্দ্র
মোদী।
রবিবার
তাঁর
মাসিক
বেতার
অনুষ্ঠান
‘মন
কি
বাত’-এর
১৪০তম
পর্বে
দেশবাসীর
উদ্দেশে
ভাষণ
দেওয়ার
সময়
তিনি
‘ইন্ডিয়া
বিয়েনালে’
থেকে
শুরু
করে
তামিলনাড়ুর
গুড়
এবং
গুজরাটের
উটের
দুধের
চকোলেটের
সাফল্যের
কথা
তুলে
ধরেন।
প্রধানমন্ত্রী
জানান,
চলতি
বছরের
ডিসেম্বর
মাসের
প্রথম
সপ্তাহেই
দিল্লিতে
শুরু
হতে
চলেছে
‘ইন্ডিয়া
বিয়েনালে’।
১০৮
দিনব্যাপী
এই
বিশাল
সাংস্কৃতিক
উৎসবে
দেশের
ঐতিহাসিক
স্মৃতিসৌধ,
জাদুঘর
এবং
আর্ট
গ্যালারিগুলি
যুক্ত
হবে।
সময়
বের
করে
নিজেদের
সন্তানদের
সঙ্গে
নিয়ে
এই
উৎসবে
শামিল
হওয়ার
জন্য
দেশবাসীর
কাছে
বিশেষ
অনুরোধ
জানান
তিনি।
দেশের
কৃষিজাত
পণ্যের
বিশ্বজয়ের
প্রসঙ্গ
টেনে
নরেন্দ্র
মোদী
বলেন,
শতাব্দীপ্রাচীন
কাল
ধরে
গুড়
আমাদের
ঘরের
স্বাদ
ও
স্বাস্থ্যের
অমূল্য
সম্পদ
হয়ে
রয়েছে
এবং
এখন
তা
বিশ্বজুড়ে
পৌঁছে
যাচ্ছে।
তামিলনাড়ুর
ইরোডের
জৈব
তালগুড়
এই
প্রথমবার
ইউরোপের
বাজারে
পৌঁছেছে।
গুড়ের
ঐতিহ্যবাহী
স্বাদের
পাশাপাশি
এর
উন্নত
গুণমানের
প্রশংসা
করেন
তিনি।
এছাড়া,
চকোলেট
তৈরির
ক্ষেত্রে
দেশের
তরুণ
উদ্যোক্তাদের
সৃজনশীলতার
ভূয়সী
প্রশংসা
করেন
প্রধানমন্ত্রী।
তিনি
জানান,
দেশের
বিভিন্ন
প্রান্তের
স্টার্টআপগুলি
স্থানীয়
উপাদান
ব্যবহার
করে
চকোলেটের
নতুন
নতুন
স্বাদ
তৈরি
করছে,
যা
কৃষক,
মহিলা
এবং
তরুণ
উদ্যোক্তাদের
জন্য
নতুন
কর্মসংস্থানের
সুযোগ
খুলে
দিচ্ছে।
গুজরাটের
কচ্ছ
অঞ্চলের
একটি
অনন্য
উদ্যোগের
কথা
উল্লেখ
করে
প্রধানমন্ত্রী
বলেন,
স্থানীয়
উটপালকদের
কাছ
থেকে
সংগৃহীত
উটের
দুধ
ব্যবহার
করে
আমুল
এখন
চকোলেট,
জাফরান-যুক্ত
দুধ
এবং
‘রাজভোগ’
আইসক্রিম
তৈরি
করছে,
যা
স্থানীয়
অর্থনীতিকে
নতুন
দিশা
দেখাচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান