Friday, November 27, 2026
বাড়ি জাতীয় পোখরানে ‘ভার্গবাস্ত্র’-র পরীক্ষা সফল, যুদ্ধের ময়দানে মুহূর্তে নিষ্ক্রিয় হবে শত্রুর ড্রোনের ঝাঁক

পোখরানে ‘ভার্গবাস্ত্র’-র পরীক্ষা সফল, যুদ্ধের ময়দানে মুহূর্তে নিষ্ক্রিয় হবে শত্রুর ড্রোনের ঝাঁক

পোখরানে ‘ভার্গবাস্ত্র’-র পরীক্ষা সফল, যুদ্ধের ময়দানে মুহূর্তে নিষ্ক্রিয় হবে শত্রুর ড্রোনের ঝাঁক

স্যন্দন ডিজিটেল ডেস্ক  নভেম্বর ২৭ :   শত্রুর ড্রোনের ঝাঁক রুখে দিতে ভারতীয় সেনার হাতে আসছে নয়া অস্ত্র। মাঝ আকাশে ড্রোন নিষ্ক্রিয় করতে পোখরানে সফল পরীক্ষা হল দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক কাউন্টার-সোয়ার্ম ড্রোন সিস্টেম ভার্গবাস্ত্রের। সফল পরীক্ষার পর শীঘ্রই এই প্রযুক্তি সেনার হাতে তুলে দেওয়া হবে। আধুনিক যুদ্ধে শত্রুকে কাবু করতে তুরুপের তাস হয়ে উঠবে ভার্গবাস্ত্র।


সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (এসডিএএল) জানিয়েছে, গত ২০ থেকে ২৪ নভেম্বর রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে এর পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় আসল ড্রোনের-ঝাঁককে লক্ষ্য করে একাধিক রকেট ও গাইডেড মাইক্রো-মিসাইল ছোড়া হয়। সবক’টি ওয়ারহেড নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে বলে দাবি সংস্থার। জানা যাচ্ছে, ভার্গবাস্ত্র একসঙ্গে শত্রুর বহু ড্রোন শনাক্ত, ধাওয়া ও ধ্বংস করতে সক্ষম। একসঙ্গে অনেক ড্রোন এলে তা সামাল দিতে সাধারণ এয়ার ডিফেন্স হিমশিম খায়। এটা সেই সমস্যা দূর করতে বিশেষভাবে বানানো।


দ্বিস্তর বিশিষ্ট এই সিস্টেমে রয়েছে ৬৪টি টিউব এয়ার ডিফেন্স রকেট লঞ্চার। দ্বিতীয় স্তরে রয়েছে ৬৪টি গাইডেড মাইক্রো-মিসাইল, যাতে রয়েছে অটোনোমাস গাইডেন্স ও ইনফ্রারেড সিকার। যা নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। শত্রু ড্রোন শনাক্ত করতে রয়েছে ১০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের রাডার, আরএফ ডিটেক্টর ও ইলেকট্রো-অপটিক্যাল/ইনফ্রারেড সেন্সর। যার সাহায্যে ড্রোন খুঁজে ট্র্যাক করে, তারপর কমান্ড সেন্টার থেকে ফায়ার করে।


ভারতীয় সেনার চাহিদা অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রকের ‘মেক-২’ প্রকল্পের অধীনে এই সিস্টেম তৈরি করা হচ্ছে। প্রকল্পের সময়সীমা ৩১ মার্চ, ২০২৭। এরপর প্রোটোটাইপ ডেমোনস্ট্রেশন করা হবে বলে জানিয়েছে এসডিএএল।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha