Friday, November 27, 2026
বাড়ি জাতীয় বিমান ঘাঁটিতে হামলার ছক, ভদোদরায় ধৃত জইশ জঙ্গি! বড় সাফল্য গুজরাট পুলিশের

বিমান ঘাঁটিতে হামলার ছক, ভদোদরায় ধৃত জইশ জঙ্গি! বড় সাফল্য গুজরাট পুলিশের

বিমান ঘাঁটিতে হামলার ছক, ভদোদরায় ধৃত জইশ জঙ্গি! বড় সাফল্য গুজরাট পুলিশের

স্যন্দন ডিজিটেল ডেস্ক  নভেম্বর ২৭ :   সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল গুজরাট পুলিশের জঙ্গি দমন শাখা (এটিএস)। রাজ্যের বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক কষেছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জেএম)। সেই ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়ে গেল। নেপথ্যে ভাদোদরা থেকে গ্রেপ্তার হওয়া ২২ বছরের এক যুবক। জইশে নাম লেখানো ওই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে একে ৪৭-সহ একাধিক অস্ত্র।


গুজরাট এটিএস সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে অসমের বাসিন্দা অভিযুক্ত মহম্মদ সাহারুল ইসলামকে। এটিএস-এর উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সুনীল জোশি জানান, ভদোদরা থেকে গ্রেপ্তার হওয়া জইশ জঙ্গি একক হামলার ছক কষেছিল গুজরাটে বায়ুসেনা ঘাঁটিতে। সেনা ঘাঁটির রেইকি (পরিদর্শন) সম্পূর্ণ হয়ে গিয়েছিল। অভিযুক্তের মোবাইল ফোন থেকে একাধিক ছবি উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জইশ জঙ্গি স্বীকার করেছে, পাকিস্তান থেকে নির্দেশ পেয়েই সে এই কাজ করছিল। হামলার পর পাকিস্তানে পালানোর ছক ছিল।


মহম্মদ সাহারুল ইসলামের কাছ থেকে একে-৪৭ রাইফেল, ২৩টি তাজা কার্তুজ এবং নগাদ টাকা উদ্ধার করেছে গুজরাট এটিএস। তদন্তকারীরা জানিয়েছেন, গত এক বছর ধরে সন্দেহভাজন যুবক পাকিস্তানের জইশ হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখছিল। গোয়েন্দারা গত ছয় মাস ধরে শারীরিকভাবে এবং প্রযুক্তির মাধ্যমে সাহারুলের উপর নজর রাখছিল। শেষ পর্যন্ত নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়ে ভদোদরায় অপারেশন চালায় এটিএস। ২৩ নভেম্বর অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয় সন্দেহভাজনকে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha