বারামুল্লা,
১৫ নভেম্বর
(হি.স.):
জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার পট্টন এলাকার হামরে-তে অবস্থিত জামিয়া মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় চারজন সামান্য দগ্ধ হয়েছেন। খবর পেয়েই দমকল বাহিনীর ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী,
অগ্নিকাণ্ডের সময় ওই চারজন ব্যক্তি সামান্য আগুনে পুড়ে আহত হন। আহতদের শনাক্ত করা হয়েছে—
এজাজ আহমেদ,
শওকত আহমেদ ভাট,
আলতাফ পণ্ডিত এবং বিলাল আহমেদ পণ্ডিত হিসেবে। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে,
বর্তমানে আহত প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঠিক কী কারণে মসজিদে আগুন লাগল,
তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান