Tuesday, October 27, 2026
বাড়ি জাতীয় প্রিন্স অ্যালয়েসের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, রাজঘাটে বাপুকে শ্রদ্ধা রাজদম্পতির

প্রিন্স অ্যালয়েসের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, রাজঘাটে বাপুকে শ্রদ্ধা রাজদম্পতির

প্রিন্স অ্যালয়েসের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, রাজঘাটে বাপুকে শ্রদ্ধা রাজদম্পতির

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): ইউরোপের রাষ্ট্র প্রিন্সিপ্যালিটি অব লিশটেনস্টাইনের কার্যনির্বাহী রাষ্ট্রপ্রধান তথা বংশানুক্রমিক রাজকুমার (হেরিডিটরি প্রিন্স) অ্যালয়েসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে আয়োজিত হয় এই বৈঠক। বৈঠকে ভারত ও লিশটেনস্টাইনের মধ্যকার পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, নতুন প্রযুক্তি এবং পরিবেশবান্ধব উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।


এর আগে, মঙ্গলবার সকালে প্রিন্স অ্যালয়েস এবং প্রিন্সেস সোফি নয়াদিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha