Friday, October 9, 2026
বাড়ি জাতীয় বিজ্ঞাপনে স্বাস্থ্য সংক্রান্ত বিভ্রান্তিকর প্রচার! ড. রেড্ডিস-নেসলে-আমাজন-ফ্লিপকার্টকে নোটিস কেন্দ্রের

বিজ্ঞাপনে স্বাস্থ্য সংক্রান্ত বিভ্রান্তিকর প্রচার! ড. রেড্ডিস-নেসলে-আমাজন-ফ্লিপকার্টকে নোটিস কেন্দ্রের

বিজ্ঞাপনে স্বাস্থ্য সংক্রান্ত বিভ্রান্তিকর প্রচার! ড. রেড্ডিস-নেসলে-আমাজন-ফ্লিপকার্টকে নোটিস কেন্দ্রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৯ অক্টোবর :  বিজ্ঞাপনে স্বাস্থ্য সংক্রান্ত বিভ্রান্তিকর প্রচারের দায়ে ভারত সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর বা ‘দ্য় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়া’  (এফএসএসএআই) কোপে ডক্টর রেড্ডিস, নেসলে, তিরুপতি ওয়েলনেস, আমাজন, ফ্লিপকার্ট, নেটমেডসের মতো সংস্থা! এই বিষয়ে সংস্থাগুলিকে কড়া নোটিস পাঠিয়ে জবাবদিহি চাইল কেন্দ্র।


ডক্টর রেড্ডিস, নেসলে হেলথ সায়েন্স, তিরুপতি ওয়েলনেসের মতো সংস্থাগুলি বিজ্ঞাপনে দাবি করে, তাদের পণ্যগুলি শরীরের জরুরি উচ্চ-প্রোটিন সরবরাহ করে, পেশির গঠন বজায় রাখে, পেশির শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে ইত্যাদি। কেন্দ্রের নোটিসে বলা হয়েছে, বাজারজাত এই পণ্যগুলি গ্রাহকের স্বাস্থ্যের কথা না ভেবে কার্যত বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। পণ্যের মোড়কে এই দাবিগুলো এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে ভোক্তাদের মধ্যে পণ্যটির স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে ভুল ধারণা ছড়ায়। ইনস্টাগ্রামে এফএসএসএআই পোস্টে নামী সংস্থাগুলির কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?


খাদ্য সুরক্ষা দপ্তরের নোটিসে বলা হয়েছে, “বিধি-বহির্ভূত বিজ্ঞাপন ও বিভ্রান্তিকর দাবি, অনিরাপদ খাদ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা পচা খাদ্যপণ্য বিক্রির দায়ে এফএসএসএআই যথাক্রমে ড. রেডিস, নেসলে হেলথ সায়েন্স লিমিটেড, নেক্স ইন্টারন্যাশনাল এবং শ্রেয়াশ রিটেইল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।” যোগ করা হয়েছে, “এফএসএসএআই নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করতে, ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।” সংস্থাগুলি অবিলম্বে কেন্দ্রীয় সংস্থাকে সন্তোষজনক উত্তর দিতে না পারলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে এফএসএসআই।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha