Saturday, October 10, 2026
বাড়ি বিশ্ব সংবাদ নেলসন ম্যান্ডেলার হয়ে মামলা লড়েছেন, নোবেলে শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই

নেলসন ম্যান্ডেলার হয়ে মামলা লড়েছেন, নোবেলে শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই

নেলসন ম্যান্ডেলার হয়ে মামলা লড়েছেন, নোবেলে শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৯ অক্টোবর :  নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভানেথেম নাভি পিল্লাই। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আন্তর্জাতিক আদালত এবং রাষ্ট্রপুঞ্জে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ভারতীয় তামিল বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান বিচারপতি নেলসন ম্যান্ডেলের হয়ে মামলাও লড়েছিলেন।


নাভি পিল্লাইয়ের দক্ষিণ আফ্রিকার ডারবানে জন্ম। তামিল বংশোদ্ভূত পরিবারের পিল্লাই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়ে গিয়েছেন আজীবন। ১৯৬৭ সালে আইন সংস্থাও প্রতিষ্ঠা করেন। জুরিডিক্যাল সায়েন্সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। ১৯৮৮ সালে ডক্টরেট ডিগ্রি পান। দক্ষিণ আফ্রিকা হাই কোর্টের বিচারপতি হিসাবে ১৯৯৫ সালে নিযুক্ত হন। ১৯৯৯ সালে রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি ও সভাপতি হন। এরপর আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি হিসাবেও দায়িত্ব সামলান। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধানের দায়িত্ব সামলেছেন। ২০২১-২০২৫ সাল পর্যন্ত অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ড নিয়ে রাষ্ট্রপুঞ্জের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সভাপতিত্ব করেন। ২০১৯ সালে মায়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে অ্যাডহক বিচারপতি হিসাবে তাঁকে নিযুক্ত করা হয়।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha