Friday, October 9, 2026
বাড়ি জাতীয় অসমে বিএসএফের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ! দুর্ঘটনায় জখম ৩২ জওয়ান, গুরুতর আহত ১৪

অসমে বিএসএফের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ! দুর্ঘটনায় জখম ৩২ জওয়ান, গুরুতর আহত ১৪

অসমে বিএসএফের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ! দুর্ঘটনায় জখম ৩২ জওয়ান, গুরুতর আহত ১৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৯ অক্টোবর :  অসমে ভয়ংকর দুর্ঘটনায় কবলে বিএসএফ জওয়ান ভর্তি বাস। বারপেটা জেলায় ২৭ নম্বর জাতীয় সড়কের হাউলিতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এই ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর ২৭ জন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে ১৪ জন গুরুতর আহত। তাঁদের বারপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের কাজে বারপেটা জেলায় গিয়েছিলেন বিএসএফ জওয়ানরা। বাসে করে ফিরছিলেন তাঁরা। মাঝপথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তীব্র আঘাতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এই দুর্ঘটনায় মোট ৩২ জন জওয়ান আহত হয়েছেন। গুরুতর আহত ১৪ জন বারপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। 


এদিকে বাসের চালক ৪২ বছরের সামসুল হকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। তিনি গোলাপাড়া জেলার শিমলিতোলা অঞ্চলের গারোইমারির বাসিন্দা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়, ঠিক কোন কারণে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বিএসএফ জওয়ান ভর্তি বাসটির। এর নাশকতার সম্পর্ক আছে কিনা, তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha