Friday, October 9, 2026
বাড়ি জাতীয় নয়ডার বিমানবন্দর হবে মোদির নামে, ঘোষণা যোগীর

নয়ডার বিমানবন্দর হবে মোদির নামে, ঘোষণা যোগীর

নয়ডার বিমানবন্দর হবে মোদির নামে, ঘোষণা যোগীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৯ অক্টোবর :  গত ৭ অক্টোবর দেশসেবায় ২৫ বছর পার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ উপহার দিতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। শুক্রবার এই প্রস্তাবে সিলমোহর দিয়েছে যোগীর মন্ত্রিসভা।


মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা শুক্রবার নিজেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান যোগী আদিত্যনাথ। তাঁর সঙ্গে ছিলেন দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক ও শরিক দলের নেতৃত্বরা। যোগী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার প্রশংসা করে উত্তরপ্রদেশের মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। উত্তরপ্রদেশ মন্ত্রিসভা মোদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী মোদির কৃতিত্বের কথা বিস্তারিতভাবে তুলে ধরে যোগী বলেন, “মোদিজি উত্তরপ্রদেশের মাটি থেকেই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দেশসেবার ২৫ বছর পূর্ণ হয়েছে এই উপলক্ষে তাঁর নামে নয়ডার বিমানবন্দরের নামকরণ করা হবে।”


প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ জেওয়ার বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চারটি পর্যায়ে নিমিত হতে চলে এই বিমানবন্দরটি সম্পন্ন হলে এটি হবে এশিয়ার বৃহত্তম বিমানবন্দর। বিমানবন্দরের প্রথম পর্যায়ে প্রায় ৩,৩০০ একর জমির উপর একটি টার্মিনাল এবং রানওয়ে নির্মাণ করা হয়েছে। এখান থেকে প্রতি বছর প্রায় ১ কোটি ২০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha