Sunday, October 4, 2026
বাড়ি জাতীয় ইন্ডি জোটে টিভিকে ইন, জ্ঞানেশ বিরোধী বিক্ষোভে যোগ দিচ্ছেন বিজয় !

ইন্ডি জোটে টিভিকে ইন, জ্ঞানেশ বিরোধী বিক্ষোভে যোগ দিচ্ছেন বিজয় !

ইন্ডি জোটে টিভিকে ইন, জ্ঞানেশ বিরোধী বিক্ষোভে যোগ দিচ্ছেন বিজয় !

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  অক্টোবর ৪ :  জল্পনা বেশ কিছুদিন ধরেই ছিল। এবার সরকারিভাবে ইন্ডি জোটে শামিল হয়ে গেল থলপতি বিজয়ের দল টিভিকে। শনিবার চেন্নাইয়ে তামিলনাড়ুর ইন্ডি জোটের বৈঠকে যোগ দিয়েছেন বিজয়ের দলের শীর্ষ নেতারা। সেই বৈঠকেই সরকারিভাবে টিভিকে-কে জোটে শামিল করা হয়। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ইন্ডি জোট যে যৌথ কর্মসূচি নিয়েছে তাতেও শামিল হবে বিজয়ের দল।


গত ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে হাজির ছিল না আম আদমি পার্টি এবং ডিএমকে। দুই দলেরই এক অবস্থান, যে মঞ্চে কংগ্রেস থাকবে সে মঞ্চে তাঁদের পক্ষে থাকা সম্ভব নয়। কারণ আসন্ন পাঞ্জাব নির্বাচনে আপের সঙ্গে সরাসরি লড়াই কংগ্রেসের। গোয়া-গুজরাটেও দুই দল একে ওপরের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছে। আর সদ্য তামিলনাড়ুর নির্বাচনে হারের পর কংগ্রেস যেভাবে স্ট্যালিনের হাত ছেড়ে বিজয়ের হাত ধরেছে, তাতে ক্ষুব্ধ স্ট্যালিন। এই দুই দলই এখন সরকারিভাবে ইন্ডি জোটের বাইরে। এই পরিস্থিতিতেই বিজয়ের এন্ট্রি কিছুটা অক্সিজেন দেবে বিরোধীদের।


কংগ্রেস সূত্রের দাবি, আগামী ৬ অক্টোবর ইন্ডি জোটের নেতারা যে নির্বাচন কমিশন অভিযান করার সিদ্ধান্ত নিয়েছে তাতে শামিল হবেন টিভিকে নেতারা। তাছাড়া তামিলনাড়ুর প্রত্যেক জেলায় টিভিকে-কংগ্রেস এবং বামেরা যৌথ কর্মসূচি করতে চলেছে জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে। যদিও থলপতি বিজয় নিজে এখনও কোনও কর্মসূচি ঘোষণা করেননি। ফলে ওই বিক্ষোভে সরাসরি তাঁর যোগ দেওয়া নিয়ে সংশয় রয়েছে।


তবে ৩০ সেপ্টেম্বরের বৈঠকে ইন্ডি জোটের নেতারা ঠিক করেছিলেন, যারা জোটের বাইরে রয়েছে তাঁদেরও আগামী দিনের কর্মসূচিগুলিতে শামিল করার চেষ্টা করা হবে।সূত্রের খবর, সেই মতো নবীন পট্টনায়েক, কেজরিওয়ালদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও হয়েছিল। কিন্তু তাঁরা কেউ সাড়া দেননি। তবে বিজয়ের দলের সরকারিভাবে যোগদান ইন্ডি জোটে যোগ দেওয়ায়


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha