স্যন্দন ডিজিটাল ডেস্ক গণ্ডাছড়া ৪ অক্টোবর : গণ্ডাছড়া থানাধীন সীমান্তবর্তী এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এক ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তির নাম কুঞ্জ মোহন ত্রিপুরা। ঘটনাটি গতকাল বিকেলে ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সীমান্ত সংলগ্ন এলাকায় কুঞ্জ মোহন ত্রিপুরা গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হলেন এবং ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কে বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, সেই বিষয়টিও তদন্তসাপেক্ষ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। গুলিবর্ষণের সঠিক কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান