Thursday, September 24, 2026
বাড়ি জাতীয় নির্বাচন কমিশনের ভেতরেও চলছে বুলডোজার : অভিষেক মনু সিঙ্ঘভি

নির্বাচন কমিশনের ভেতরেও চলছে বুলডোজার : অভিষেক মনু সিঙ্ঘভি

নির্বাচন কমিশনের ভেতরেও চলছে বুলডোজার : অভিষেক মনু সিঙ্ঘভি

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর প্রক্রিয়ায় অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনের দুই নির্বাচন কমিশনারের আপত্তি সংক্রান্ত একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনের প্রেক্ষিতে কেন্দ্র ও মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ আইনজীবী তথা কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি। নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কার্যপদ্ধতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি।


বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা বলেন, "গণতন্ত্রকে হত্যা করার জন্য একটি পৃথক দফতর খুলে বসেছে বিজেপি। তারা একপাশে বসিয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে, আর অন্যপাশে স্বরাষ্ট্র মন্ত্রককে। আমরা তো বাইরের বুলডোজারের সঙ্গে আগেই পরিচিত, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে সেই বুলডোজার আঘাত হানতে আমরা দেখেছি। কিন্তু এখন নির্বাচন কমিশনের ভেতরেও একটি অভ্যন্তরীণ বুলডোজার চালানো হচ্ছে।"


সুপ্রিম কোর্টের রায়ের কথা মনে করিয়ে দিয়ে সিঙ্ঘভি বলেন, "বহু বছর আগেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল যে নির্বাচন কমিশন একটি বহুদলীয় বা বহু-সদস্যের সংস্থা। আদালত স্পষ্টভাবে জানিয়েছিল, সমস্ত নির্বাচন কমিশনার সমান মর্যাদাসম্পন্ন। মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু অন্য কমিশনারদের চেয়ে উচ্চপদে নন, তিনি শুধুই ‘সমকক্ষদের মধ্যে প্রথম'।


কমিশনের কার্যপদ্ধতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন, "এখন যে তথ্য ফাঁস হয়েছে তাতে স্পষ্ট যে, সিইসি কেবল দেশকে বিভ্রান্ত বা সাংবিধানিক মূল্যবোধকেই ধ্বংস করছেন না— যা তিনি বেশ কিছুদিন ধরেই করে আসছেন—বরং তিনি নিজের সহকর্মী কমিশনারদেরও বিভ্রান্ত করেছেন।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha