লখনউ, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর প্রক্রিয়ায় গরমিল নিয়ে নির্বাচন কমিশনের দুই নির্বাচন কমিশনারের আপত্তি সংক্রান্ত একটি সংবাদমাধ্যমের রিপোর্টকে ঘিরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। গোটা প্রক্রিয়াটিকে গণতন্ত্রকে দুর্বল করার গভীর ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন তিনি।
বুধবার লখনউয়ে এক সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব বলেন, "নির্বাচন কমিশনের ভেতরের শীর্ষ আধিকারিকরাই যখন এই ধরণের পদক্ষেপ নিয়ে সরব হন এবং মাত্র ১০ মাসে অন্তত ১৪ বার সরকারি নোটে আপত্তি তোলেন, তখন কমিশন কার হয়ে বা কার অঙ্গুলিহেলনে কাজ করছিল তা সহজেই অনুমেয়।"
তিনি আরও বলেন, "এই ধরনের কার্যকলাপ আমাদের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং এটি গণতান্ত্রিক পরিকাঠামোকে দুর্বল করার প্রত্যক্ষ অপচেষ্টা। যে সাংবিধানিক প্রতিষ্ঠানটির সম্পূর্ণ নিরপেক্ষ থাকার কথা, তারা আর নিরপেক্ষ নেই।"
ক্ষমতাসীনদের কাঠগড়ায় তুলে সমাজবাদী পার্টির প্রধান প্রশ্ন তোলেন, "ক্ষমতায় টিকে থাকার জন্য কারা এভাবে একটি সাংবিধানিক সংস্থাকে প্রভাবিত বা তার কার্যপদ্ধতিতে কারসাজি করছে? কমিশনের কার্যপদ্ধতি যদি এই হয়, তবে স্পষ্ট বোঝা যায় এই সময়ে যে সরকারগুলি গঠিত হয়েছে, তাদের সাংবিধানিক বৈধতাই প্রশ্নের মুখে পড়ে।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান