Saturday, September 19, 2026
বাড়ি জাতীয় মণিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নিরাপত্তা জোরদারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

মণিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নিরাপত্তা জোরদারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

মণিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নিরাপত্তা জোরদারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ সেপ্টেম্বর: মণিপুরে শান্তি স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এন. কেমচাঁদ সিং। বৃহস্পতিবার তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা পর্যালোচনা বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চলতি সেপ্টেম্বর মাসে মণিপুরের জিরিবাম, তামেংলং, কাংপোকপি নোনে জেলায় ধারাবাহিক হিংসাত্মক ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন মহিলা। তাঁদের অধিকাংশই কুকি-জো আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গেছে।

চলতি মাসের গোড়ায় চুরাচাঁদপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি অভিযানের সময় বন্দুকযুদ্ধে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (UKNA)- অন্তত দুই জঙ্গি নিহত এবং আরও দুজন আহত হয়।

মুখ্যমন্ত্রীর দফতরের এক সিনিয়র আধিকারিক জানান, রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিকিউরিটি কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়। ইম্ফলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের ক্যাবিনেট হলে অনুষ্ঠিত বৈঠকে নতুন করে চিহ্নিত হওয়া স্পর্শকাতর এলাকাগুলি নিয়ে আলোচনা হয়। প্রয়োজন অনুযায়ী ওইসব এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়টিও পর্যালোচনা করা হয়।

আধিকারিক জানান, কাজের মরশুম সামনে আসায় ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL) এবং বিভিন্ন ঠিকাদার আগামী ছয় মাসে পরিকাঠামো নির্মাণের কাজ আরও জোরদার করার প্রস্তুতি নিয়েছে। সরকার এই সময়ে পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করছে।

মুখ্যমন্ত্রী কেমচাঁদ সিং বৈঠকে বলেন, প্রয়োজনে উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে সরকার সব ধরনের নিরাপত্তা সহায়তা দেবে। চলমান পরিকাঠামো উন্নয়নের কাজ যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়, সে বিষয়ে নিরাপত্তা সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কন্থৌজম গোবিন্দ সিং, নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং, মুখ্যসচিব রাজীব সিং ঠাকুর, পুলিশের মহাপরিচালক (DGP) মুকেশ সিং এবং স্বরাষ্ট্র কমিশনার এন. অশোক কুমার।

এছাড়াও আসাম রাইফেলস (দক্ষিণ)-এর ইন্সপেক্টর জেনারেল মেজর জেনারেল গৌরব শর্মা, আসাম রাইফেলস (পূর্ব)-এর ইন্সপেক্টর জেনারেল মেজর জেনারেল ইন্দ্রজিৎ সিং ভিন্দার, সিআরপিএফ-এর ইন্সপেক্টর জেনারেল হোমকর অমোল বিনুকান্তসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে কুকি-জো কাউন্সিল (KZC)-সহ একাধিক কুকি-জো সংগঠন সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাগুলির জন্য NSCN-IM এবং ZUF-K- মতো নাগা গোষ্ঠীগুলিকে দায়ী করেছে। সংগঠনগুলির দাবি, জিরিবাম, তামেংলং নোনে জেলায় কুকি বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক হামলা হত্যার ঘটনার মধ্যেই সাম্প্রতিক ঘটনাগুলি ঘটেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha