Wednesday, September 23, 2026
বাড়ি জাতীয় গণেশ চতুর্থীতে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান

গণেশ চতুর্থীতে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান

গণেশ চতুর্থীতে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে দেশে ও বিদেশে বসবাসকারী সমস্ত ভারতীয়দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই পবিত্র উৎসব উপলক্ষে এক বার্তায় তিনি ভগবান গণেশের কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং নাগরিকদের একযোগে দেশ গঠনের কাজে অঙ্গীকারবদ্ধ হওয়ার বার্তা দেন।

রাষ্ট্রপতি তাঁর শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, ভগবান গণেশ হলেন প্রজ্ঞা, সমৃদ্ধি এবং শুভ সূচনার প্রতীক। তিনি বলেন, “গণেশ চতুর্থীর এই পবিত্র উৎসব আমাদের জীবনে নতুন শক্তি, জ্ঞান ও ইতিবাচকতা সঞ্চার করে। জীবনে নতুন সংকল্প গ্রহণ করে অগ্রগতির পথে এগিয়ে যেতে এই উৎসব আমাদের অনুপ্রাণিত করে।” সকলের কল্যাণ কামনা করে রাষ্ট্রপতি জানান, “আমি ভগবান গণেশের কাছে প্রার্থনা করি যেন তিনি প্রত্যেকের জীবনে আনন্দ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি নিয়ে আসেন।” একই সঙ্গে তিনি সকল দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, উৎসবের এই আনন্দের আবহে আসুন আমরা সবাই মিলে রাষ্ট্র গঠনের লক্ষ্যে অবদান রাখার প্রতিজ্ঞা গ্রহণ করি। দেশজুড়ে ভক্তি ও উদ্দীপনার সঙ্গে গণেশ চতুর্থী পালিত হচ্ছে। সেই আবহে রাষ্ট্রপতির এই বার্তা সামাজিক সম্প্রীতি ও জাতীয় সংহতির গুরুত্বকেই পুনরায় তুলে ধরেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha