নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): বুধবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পরিবারের সদস্যরাও।
রাষ্ট্রপতি ভবনের তরফে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেল থেকে এই সাক্ষাতের ছবি শেয়ার করা হয়েছে| তাতে একটি বার্তাও প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে এই সাক্ষাতের সময় এ দিন উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী সবিতা কোবিন্দ এবং তাঁর মেয়ে স্বাতী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান