Saturday, September 19, 2026
বাড়ি বিশ্ব সংবাদ বুধবার থেকে ভারত সফরে প্রিন্স রহিম আগা খান পঞ্চম

বুধবার থেকে ভারত সফরে প্রিন্স রহিম আগা খান পঞ্চম

বুধবার থেকে ভারত সফরে প্রিন্স রহিম আগা খান পঞ্চম

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): নিজারি ইসমাইলি সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা প্রিন্স রহিম আগা খান পঞ্চম বুধবার থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফরে থাকবেন। উপরাষ্ট্রপতির আমন্ত্রণে তাঁর এই সফর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি উপরাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, ৫০-তম ইমাম হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রিন্স রহিম আগা খান পঞ্চমের এটিই প্রথম ভারত সফর। তিনি নিজারি ইসমাইলি সম্প্রদায়ের আধ্যাত্মিক ইমাম।

বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, দিল্লিতে আগা খান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। ভারত সফরকালে তিনি আহমেদাবাদ, মুম্বই এবং হায়দরাবাদেও যাবেন। এই শহরগুলিতে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha