Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানালেন লোকসভার অধ্যক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিজেপির শীর্ষ নেতারা

ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানালেন লোকসভার অধ্যক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিজেপির শীর্ষ নেতারা

ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানালেন লোকসভার অধ্যক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিজেপির শীর্ষ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): অমর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে মঙ্গলবার তাঁকে শ্রদ্ধা জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-সহ একাধিক নেতা।

সমাজমাধ্যমে দেওয়া বার্তায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা লেখেন, মাতৃভূমির জন্য হাসতে হাসতে জীবন উৎসর্গ করেছিলেন ক্ষুদিরাম বসু। তাঁর আত্মত্যাগ ও বলিদান দেশের জাতীয় চেতনাকে চিরকাল অনুপ্রাণিত করবে। আত্মবলিদান দিবসে অমর বিপ্লবীকে শ্রদ্ধা জানান তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারতমাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে অল্প বয়সেই সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিলেন ক্ষুদিরাম বসু। তাঁর সাহস, বীরত্ব ও আত্মত্যাগ ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। মাত্র ১৮ বছর বয়সে হাসিমুখে ফাঁসির দড়ি গ্রহণ করে দেশপ্রেম ও আত্মত্যাগের যে নজির তিনি তৈরি করেছিলেন, তা যুগের পর যুগ দেশের যুবসমাজকে সাহস, আত্মমর্যাদা ও দেশসেবার পথে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, ক্ষুদিরাম বসুর নির্ভীক ব্যক্তিত্ব ও অটুট সংকল্প আজও যুবসমাজের কাছে অনুপ্রেরণার উৎস। দেশপ্রেম, সাহস এবং সর্বোচ্চ আত্মত্যাগে ভরা তাঁর জীবন মানুষকে মাতৃভূমির সেবা ও দেশের প্রতি নিজেদের দায়িত্ব পালনের প্রেরণা জোগায়।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতমাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছিলেন ক্ষুদিরাম বসু। তাঁর অদম্য সাহস, অটুট দেশপ্রেম এবং দেশের প্রতি আত্মনিবেদন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অল্প বয়সেই তিনি যে নির্ভীকতা ও দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছিলেন, তা পরবর্তী প্রজন্মের কাছে দেশপ্রেম ও আত্মত্যাগের অনুপ্রেরণা হয়ে থাকবে।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, মাতৃভূমির সেবায় ক্ষুদিরাম বসুর উৎসর্গীকৃত জীবন এবং তাঁর উদ্দীপ্ত চিন্তাভাবনা ভবিষ্যতেও দেশের যুবসমাজকে রাষ্ট্রসেবায় অনুপ্রাণিত করবে।

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, অল্প বয়সেই দেশের স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন ক্ষুদিরাম বসু। তাঁর সাহস, আত্মনিবেদন ও দেশপ্রেম দেশবাসীকে চিরকাল অনুপ্রাণিত করবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha