নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির হওয়ার পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ডিজিএমএ বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ জারি করেছে। প্রথমত, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও সংলগ্ন জলসীমায় চলাচলকারী জাহাজের মাস্টারদের উচ্চমাত্রার নিরাপত্তা সতর্কতা বজায় রাখতে হবে; উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা নৌ-চলাচল সংক্রান্ত সতর্কবার্তা, নিরাপত্তা বিষয়ক পরামর্শ ও অন্যান্য তথ্য পর্যবেক্ষণ করতে হবে; এবং আইএসপিএস কোড অনুযায়ী প্রযোজ্য সকল জাহাজ নিরাপত্তা ব্যবস্থা, জাহাজ নিরাপত্তা পরিকল্পনা ও কোম্পানি নিরাপত্তা কার্যপ্রণালী বাস্তবায়ন করতে হবে।
দ্বিতীয়ত, জাহাজের মালিক, জাহাজ ব্যবস্থাপক এবং আরপিএসএল কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কোনও জাহাজে যেন ভারতীয় নাবিকদের নিয়োগ দেওয়া না হয়। ডিজিএমএ জানিয়েছে, “ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ এবং ভারতীয় জাহাজের সুরক্ষার বিষয়টি ‘ডাইরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন’-এর কাজের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে।”

