নয়াদিল্লি, ৫ আগস্ট (হি. স.): রাখিবন্ধন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে সময়মতো রাখি পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল ডাক বিভাগ। আগামী ২২ আগস্ট পর্যন্ত দিল্লির ৩৪টি প্রধান ডাকঘরের পাশাপাশি দিল্লি ও নয়াদিল্লি রেলস্টেশনের ট্রানজিট মেল অফিস মিলিয়ে মোট ৩৬টি কেন্দ্রে বিশেষ রাখি বুকিং কাউন্টার চালু করা হবে।
বুধবার যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, গ্রাহকদের ২৪ স্পিড পোস্ট ও ৪৮ স্পিড পোস্ট পরিষেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদে ডাক পৌঁছে দেওয়ার পাশাপাশি সময়মতো ডেলিভারি না হলে ‘মানি ব্যাক গ্যারান্টি’র সুবিধাও থাকছে।
ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, ২৪ স্পিড পোস্ট পরিষেবা দিল্লির ৩৫টি নির্দিষ্ট বুকিং কেন্দ্রে উপলব্ধ থাকবে। এই পরিষেবার মাধ্যমে দিল্লি থেকে কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ-সহ দেশের ছয়টি প্রধান মহানগরে নির্ধারিত সময়ের মধ্যে রাখি পৌঁছে দেওয়া হবে।
অশোক বিহার, সিভিল লাইনস, চাণক্যপুরী, দিল্লি জিপিও, নয়াদিল্লি জিপিও, ইন্দ্রপ্রস্থ, জনকপুরী, কৃষ্ণা নগর, করোলবাগ, কালকাজি, লোধি রোড, সরোজিনী নগর, আর.কে. পুরম, রমেশ নগর, রোহিণী, মায়াপুরি, মালব্য নগর ও মেহরৌলি-সহ ৩৪টি প্রধান ডাকঘরে এই বিশেষ বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দিল্লি ও নয়াদিল্লি রেলস্টেশনের ট্রানজিট মেল অফিসেও বিশেষ কাউন্টার খোলা হবে।
ডাক বিভাগ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, উৎসবের ভিড় এড়াতে সময়মতো রাখি পাঠিয়ে এই বিশেষ পরিষেবার সুবিধা গ্রহণ করার, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই রাখি প্রাপকের হাতে পৌঁছে যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান